ঘূর্ণিঝড়ে রামগতির চার জেলে এখনো নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেঘনার মোহনায় (সন্দ্বীপ চ্যানেলে) মাছ ধরতে গিয়ে আকস্মিক ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ট্রলারডুবির পর লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চার জেলে এখনো নিখোঁজ রয়েছেন। ১০ অক্টোবর গভীর রাতে নোয়াখালী, লক্ষ্মীপুর ও ভোলার উপকূলে ওই ঘূর্ণিঝড় আঘাত হানে।নিখোঁজ জেলেরা হচ্ছেন: আলেকজান্ডার বালুচর সবুজগ্রাম এলাকার মো. রুহুল আমিনের ছেলে মো. মনির উদ্দিন (৩২), মো. ইউনুস পাটোয়ারীর ছেলে মো. জাফর (২৫), সুজনগ্রাম এলাকার আবদুল মতলবের ছেলে মো. সেলিম (৩৮) ও আসলপাড়ার তাজল ইসলামের ছেলে মো. মোসলেহ উদ্দিন ওরফে মসু।উপজেলা নির্বাহী কর্মকর্তা আ স ম হাসান আল আমিন বলেন, ঘূর্ণিঝড়ে নিহত ও নিখোঁজ জেলেদের বিষয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের তথ্য জানাতে বলা হয়েছে।