ঘূর্ণিঝড়ে স্কুল কলেজসহ অর্ধশত বাড়িঘর বিধ্বস্ত
ফেনীর সোনাগাজী ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় গতকাল মঙ্গলবার সকালে ঘূর্ণিঝড়ে দুটি বেসরকারি কলেজ, দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মসজিদসহ অর্ধশত কাঁচা বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। উপড়ে গেছে বহু গাছপালা।স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী জানান, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে ফেনী সদর উপজেলার ফাজিলপুর ও ফরহাদনগর ইউনিয়ন এবং সোনাগাজী উপজেলার বক্তারমুন্সি ও চর চান্দিয়া ইউনিয়নের ওপর দিয়ে ঘূর্ণিঝড় বয়ে যায়। এতে ফেনী সদর উপজেলার ফাজিলপুর সাউথইস্ট কলেজের দুটি আধাপাকা ভবন, একটি মসজিদ ও কয়েকটি দোকান, ফরহাদনগর ইউনিয়নের নৈরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালিগাঁও ইউনিয়নের কাতালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বিধ্বস্ত হয়।একই সময় সোনাগাজী উপজেলার বক্তারমুন্সি শেখ শহিদুল ইসলাম ডিগ্রি কলেজের একটি আধাপাকা ভবন, চর চান্দিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে অন্তত ৪০টি কাঁচা বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। এ সময় বিভিন্ন এলাকায় বেশ কিছু গাছপালা ভেঙে পড়ে। ফেনী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সোনাগাজীর অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহামঞ্চদ মনসুর উদ্দিন ঘূর্ণিঝড়ে স্কুল-কলেজ, মসজিদ, দোকান ও বাড়িঘর বিধ্বস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।