ঘূর্ণিঝড়ে হাতিয়ায় নিহতের সংখ্যা বেড়ে ১৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বুধবারের ঘূর্ণিঝড়ে নোয়াখালীর হাতিয়ার বিভিন্ন স্থানে আরও পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে গতকাল সোমবার পর্যন্ত হাতিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩।নিহত ব্যক্তিরা হলেন হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের রাজেরহাওলা গ্রামের পরিমল চন্দ্র দাসের ছেলে বঙ্কিম চন্দ্র দাস (৪০), বুড়িরচর ইউনিয়নের আবুল কাসেমের ছেলে আবু তাহের হোসেন (৩২), হরনি ইউনিয়নের ক্যারিংচরের ইউনুছ মাঝির ছেলে সোহেল উদ্দিন (২৫), জাহাজমারা ইউনিয়নের বিরবিরি গ্রামের গোলাম মোস্তফার ছেলে বাকের হোসেন (৪০) এবং বুড়িরচর ইউনিয়নের কালিরচর গ্রামের আবুল কালামের ছেলে আলাউদ্দিন (৩০)। এসব ব্যক্তির মধ্যে কয়েকজন ঘূর্ণিঝড়ের সময় ঘরচাপা পড়ে এবং অন্যরা মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে মারা গেছেন।