ঘেরাও কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে টেলিফোন ওয়ার্কচার্জড শ্রমিক-কর্মচারীরা নতুন পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতার দাবিতে কর্মবিরতি ও ঘেরাও কর্মসূচি পালন করেছেন। বরিশাল টেলিযোগাযোগ ওয়ার্কচার্জড কর্মচারী কল্যাণ সমিতির সহসভাপতি ফরিদা খানম দিনব্যাপী এসব কর্মসূচিতে সভাপতিত্ব করেন। তাঁরা বলেন, টেলিযোগাযোগ ওয়ার্কচার্জড কর্মচারীরা ২০০৬ সালে নিয়োগপ্রাপ্ত হওয়ার পর থেকে টাইম স্কেলসহ সরকারি সব সুবিধা ভোগ করে আসছেন। কিন্তু বর্তমানে নতুন পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা ও সুবিধা দেওয়া নিয়ে টালবাহানা শুরু হয়েছে।