ঘেরাও কর্মসূচি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভ্রাম্যমাণ আদালতের সংবাদ সংগ্রহ করতে গিয়ে নির্বাহী হাকিম তায়েব-উর রহমানের হাতে সাংবাদিক লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে এবং লাঞ্ছনাকারী নির্বাহী হাকিমকে বগুড়া থেকে প্রত্যাহারের দাবিতে বগুড়া শহরের সাতমাথায় প্রতিবাদ সমাবেশ হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বগুড়া প্রেসক্লাবের উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ হয়। এ সময় বক্তব্য দেন সাংবাদিক নেতা মাহমুদুল আলম, প্রদীপ ভট্টাচার্য, জি এম সজল, আরিফ রেহমান, জিয়া শাহীন, আমজাদ হোসেন, জে এম রউফ, আখতারুজ্জামান, আবদুস সালাম প্রমুখ।