প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও দিবস উপলক্ষে গতকাল শনিবার ‘রক্ত গৌরব’ স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন, আওয়ামী লীগসহ বিভিন্ন সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পুষ্পার্ঘ্য অর্পণ করে। ১৯৭১ সালের ২৮ মার্চ রংপুরের জনগণ লাঠিসোঁটা, তির-ধনুক নিয়ে রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও করতে গিয়ে পাকিস্তানি সেনাদের গুলিতে অনেকেই শহীদ হন। ক্যান্টনমেন্ট ঘেরাও অভিযানে শহীদদের স্মরণে নগরের নিসবেতগঞ্জ হাটের পাশে নির্মিত রক্ত গৗরব স্মৃতিস্তম্ভে গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে। জেলা ও মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণের পর সেখানে জেলা আওয়ামী লীগের নেতারা আলোচনা করেন।