ঘেরে বিষ ঢেলে চিংড়ি নিধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের পার বিষ্ণুপুর গ্রামে গত মঙ্গলবার রাতে ঘেরে বিষ ঢেলে প্রায় দেড় লাখ টাকার চিংড়ি মেরে ফেলেছে দুর্বৃত্তরা।ঘেরমালিক হাসিম মোল্লা বলেন, শত্রুতামূলকভাবে কে বা কারা ঘেরে বিষ ঢলেছে, জানি না। তবে বিষক্রিয়ায় ঘেরের বিভিন্ন আকারের সব চিংড়ি মরে গেছে। এতে দেড় লাখ টাকা ক্ষতি হয়েছে।কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।