ঘেরের মাছ নিধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের চেঙ্গুটিয়া গ্রামে গত বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা মাছের ঘেরে বিষ প্রয়োগ করে পাঁচ লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার সকালে আগৈলঝাড়া থানায় একটি মামলা হয়েছে। উপজেলার চেঙ্গুটিয়া গ্রামের খোকন ঘরামি (৪৫) দীর্ঘদিন ধরে পুকুর ইজারা নিয়ে মাছের ব্যবসা করে আসছিলেন। বৃহস্পতিবার রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা চেঙ্গুটিয়া গ্রামের ১০০ শতাংশ পুকুরের একটি মাছের ঘেরে বিষ প্রয়োগ করে। এতে ঘেরের পাঁচ লক্ষাধিক টাকার মাছ মরে ভেসে ওঠে। খোকন ঘরামি অভিযোগ করেন, ঘেরের ইজারা নেওয়ার বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটাতে পারে।