ঘোড়দৌড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের চিরিরবন্দরে ঘোড়ার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে উপজেলার সাইতাড়া ইউনিয়নের খোচনা লাল সবুজ তরুণ সংঘ ক্লাব ও পাঠাগারের আয়োজনে এবং ইউনাইটেড কম্পিউটার ট্রেনিং সেন্টারের সৌজন্যে এই ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঘোড়দৌড় প্রতিযোগিতায় এ গ্রুপে নীলফামারীর ডোমার উপজেলার আবদুল কাফি প্রথম, দিনাজপুরের ঘোড়াঘাটের আবদুল গফফার দ্বিতীয়, বি গ্রুপে ঘোড়াঘাটের হজরত আলী প্রথম, চিরিরবন্দরের কারেন্টহাটের সিরাজুল হক দ্বিতীয় এবং সি গ্রুপে দিনাজপুর সদরের সাকোয়ার শাহজাহান প্রথম ও ঘোড়াঘাটের জাকারিয়া দ্বিতীয় হয়।