ঘোড়দৌড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়নের ধারাবর্ষা গ্রামে এলাকাবাসীর উদ্যোগে গতকাল শনিবার দুই দিনব্যাপী ঘোড়দৌড় প্রতিযোগিতা শুরু হয়েছে। প্রতিযোগিতায় অর্ধশত ঘোড়া নিয়ে এলাকাবাসী অংশ নেয়। এ উপলক্ষে গতকাল লাঠিখেলাও অনুষ্ঠিত হয়। ঘোড়দৌড় ও লাঠিখেলা দেখার জন্য গ্রামের নারী-পুরুষেরা ভিড় জমান। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজক কমিটির সভাপতি দুদু মিয়া বলেন, প্রতিবছরের মতো এ বছরও প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।