প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘোড়ার দামদর ঠিকঠাক করে কেমন দৌড়ায় তা দেখার নাম করে ঘোড়ায় চড়ে চম্পট দেন জাহিদ হোসেন (২৫) নামের এক ব্যক্তি। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ঐতিহ্যবাহী গোপীনাথপুর দোলপূর্ণিমা মেলায় গত বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। পরে চুরি যাওয়া ঘোড়াসহ তাঁকে জেলার কালাই উপজেলার মোলামগাড়ী নামক স্থান থেকে আটক করে আক্কেলপুর থানায় আনা হয়। জাহিদ হোসেনের বাড়ি নওগাঁ জেলার সদর উপজেলার ঝিকড়া কেশবপুর গ্রামে। থানার ওসি সাজ্জাদ হোসেন গতকাল দুপুরে বলেন, চুরি যাওয়া ঘোড়া মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হবে। আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি