ঘোড়াঘাটে জাল ভোট দিতে গিয়ে একজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার পালশা ইউনিয়নের কৃষ্ণপুর মরিচা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গতকাল মঙ্গলবার জাল ভোট দিতে যান ইমাম আলী (৩৫)। এ সময় তাঁকে আটক করেন প্রিসাইডিং কর্মকর্তা। পরে ইমাম আলীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে সোপর্দ করা হয়। ইমাম আলী ওই ইউনিয়নের মরিচা গ্রামের মকবুল হোসেনের ছেলে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান চৌধুরী গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ইমাম আলীকে থানায় আটক রাখা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।