ঘোষণা আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরকে আজ শনিবার বাল্যবিবাহমুক্ত জেলা হিসেবে ঘোষণা করা হবে। সকাল নয়টায় জেলা স্টেডিয়ামে গণসমাবেশে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেহেরপুরকে বাল্যবিবাহমুক্ত জেলা হিসেবে ঘোষণা করবেন। জেলা প্রশাসক শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, দেশে এই প্রথম কোনো জেলাকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হচ্ছে। এর আগে আট মাস ধরে জেলার প্রতিটি গ্রামে সভা-সমাবেশ করা হয়েছে। বাল্যবিবাহ প্রতিরোধে আইন প্রয়োগ ও জনসচেতনতা সৃষ্টি করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, গণসমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ১৫ হাজার মানুষ উপস্থিত থেকে বাল্যবিবাহের বিরুদ্ধে শপথ নেবেন।