ঘোষণা আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলাকে আনুষ্ঠানিকভাবে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হবে আজ রোববার। এ উপলক্ষে উপজেলার ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নের ৯০টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বেলা ১১টায় লাখো কণ্ঠে শপথবাক্য পাঠ ও জনসচেতনতামূলক সমাবেশ করা হবে। কমলগঞ্জ উপজেলা প্রশাসনের এই আয়োজনের প্রস্তুতি হিসেবে ইউএনও মোহাম্মদ মাহমুদুল হক নানা পেশার মানুষের সঙ্গে সভা করেছেন। ইউএনও বলেন, অনুষ্ঠান সফল করার জন্য ইতিমধ্যে কমলগঞ্জ উপজেলার ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নে ১০ জন সরকারি কর্মকর্তাকে তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে।