ঘোষণা বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা তাঁদের দ্বিতীয় শ্রেণির কর্মকর্তার মর্যাদা ও বেতন স্কেল বাড়ানোর ঘোষণা বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির ডাকে সারা দেশের জেলা প্রশাসকদের মাধ্যমে এই স্মারকলিপি দেওয়া হয়।
কেন্দ্রীয় কমিটির নেতারা ঢাকা জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপি দেন। স্মারকলিপিতে বলা হয়, গত বছরের ৯ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির কর্মকর্তার মর্যাদা ও বেতন স্কেল উন্নীত করার ঘোষণা দেন। কিন্তু প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে গেজেট প্রকাশ না করায় এবং টাইম স্কেল পাওয়া শিক্ষকদের বিষয়ে অর্থ মন্ত্রণালয় সুস্পষ্ট নির্দেশনা না দেওয়ায় হিসাবরক্ষণ কার্যালয় বেতন নির্ধারণ করতে পারছে না। তাঁরা এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।