ঘোড়দৌড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলার শতবর্ষের প্রাচীন ব্রাহ্মণডাঙ্গার মেলায় অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। বাংলা নববর্ষকে বরণ করতে দুই দিনব্যাপী বৈশাখী মেলা উপলক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। গত মঙ্গলবার বিকেলে এ প্রতিযোগিতায় নড়াইল, যশোর ও মাগুরা জেলার বিভিন্ন এলাকা থেকে আসা ২৫টি ঘোড়া অংশ নেয়। এতে প্রথম হয় নড়াইলের ঝাউডাঙ্গা গ্রামের বাহাউদ্দিনের ঘোড়া। যৌথভাবে দ্বিতীয় হয় লোহাগড়ার মিঠাপুর গ্রামের নূরনবী মিয়া ও যশোরের বাঘারপাড়ার আলী হোসেনের ঘোড়া। তৃতীয় হয় নড়াইলের মালিডাঙ্গা গ্রামের লোকমানের ঘোড়া। লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি|