ঘোড়দৌড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ীতে গতকাল শুক্রবার ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বেলা সাড়ে তিনটায় উপজেলার গোবিন্দকাটি সোনার বাংলা সংঘ এবং গোবিন্দকাটি যুব উন্নয়ন সংস্থার যৌথ উদ্যোগে এ প্রতিযোগিতায় মাগুরার সতীশ ঘোষের ঘোড়া প্রথম স্থান অধিকার করে। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে যথাক্রমে মাগুরার মিয়ারাজ হোসেন ও যশোরের আলিম মল্লিক।