ঘোড়দৌড় প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম জেলার রৌমারীর সায়দাবাদে গতকাল দুপুরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার উদ্বোধন করেন কুড়িগ্রাম-৪ আসনের সাংসদ রুহুল আমিন। যাদুরচর ইউনিয়নের চেয়ারম্যান সরবেশ আলীর উদ্যোগে রৌমারী সায়দাবাদে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান, রাজীবপুর উপজেলা চেয়ারম্যান শফিউল আলম, ব্যবসায়ী আবুল হাশেম, জাতীয় পার্টির (জেপি) উপজেলা সভাপতি হাবিবুর রহমান, আওয়ামী লীগ নেতা সুলতান মাস্টার, গোলাম কিবরিয়া, ছাত্রলীগ নেতা শাহজাহান সিরাজী প্রমুখ।