ঘোড়াঘাটে এক সপ্তাহে ২০টি সেচযন্ত্র চুরি
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ফসলের মাঠ থেকে চুরি হয়ে যাচ্ছে সেচযন্ত্র। এক সপ্তাহে কৃষকদের প্রায় ২০টি সেচযন্ত্র চুরি হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এবার পৌরসভাসহ উপজেলার তিনটি ইউনিয়নে ১১ হাজার ৪৮৩ হেক্টর জমিতে আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
ভুক্তভোগী কৃষকেরা জানান, গত ২৫ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত এক সপ্তাহে উপজেলার নূরজাহানপুর এলাকার রিপন ও এজাদুল ইসলামের দুটি, কাজীপাড়ার সাব্বির আলীর একটি, বাগানবাড়ীর আবদুল কুদ্দুছের একটি, খোদাদপুরের একরাম আলীর একটি, আলী হোসেনের একটি, ওছমানপুরের আকবর হোসেনের দুটি এবং পৌরসভার এসকে বাজারের আজাহারুল ইসলামের একটি সেচযন্ত্র চুরি হয়েছে।
নূরজাহানপুরের কৃষক এজাদুল ইসলাম বলেন, গত আট-দশ দিনে উপজেলার বিভিন্ন গ্রামের ফসলের মাঠ থেকে প্রায় ২০টি সেচযন্ত্র চুরি হয়েছে। অনেক কৃষক রাত জেগে
উপজেলা কৃষি কর্মকর্তা বেলাল হোসেন বলেন, কোনো কৃষক এ ব্যাপারে তাঁদের জানাননি। একই কথা বলেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস।