ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন
নরসিংদীর ঘোড়াশাল তাপবিদ্যুৎকেন্দ্রে গতকাল সোমবার অগ্নিকাণ্ড ঘটেছে। কেন্দ্রের ১১০ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিটের কাছে ওয়েল ফ্যাসিলিটি বিভাগে শ্রমিকেরা কাজ করার সময় তেলের ট্যাংকে আগুন লাগে। এতে ক্ষয়ক্ষতি হয়নি।
পলাশ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবদুল হক বলেন, খবর পেয়ে পলাশ, নরসিংদী ও কালীগঞ্জ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তাপবিদ্যুৎকেন্দ্র সূত্র জানায়, কারখানায় রি-পাওয়ারিং তৃতীয় প্রকল্প নামের ৩৬৫ মেগাওয়াট ৃক্ষমতার একটি ইউনিটের কাজ চলছে। ওই স্থানে কিছু তেলের ড্রাম পরিত্যক্ত অবস্থায় ছিল। সেগুলো সম্প্রতি তাপবিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ দরপত্রের মাধ্যমে বিক্রি করে দেয়। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে কিছুসংখ্যক শ্রমিক ওই তেলের ড্রামগুলো পরিষ্কারের কাজ করছিলেন। এ সময় হঠাৎ আগুন লেগে যায়।