ঘোল উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী ঘোল উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার উল্লাপাড়া উপজেলার সলপ রেলস্টেশন-সংলগ্ন মাঠে এই উৎসব অনুষ্ঠিত হয়। এবারের উৎসবের স্লোগান ছিল ‘প্রভাতে হাঁটুন, ঔষধি গুণসম্পন্ন খাদ্য খান, সুস্থ থাকুন’। সিরাজগঞ্জের প্রভাতী সংঘের উদ্যোগে প্রতিবছর বৈশাখ মাসের প্রথম শুক্রবার এই উৎসবের আয়োজন করা হয়। প্রভাতী সংঘের সভাপতি আবদুল আজিজ এর উদ্বোধন করেন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রভাতী সংঘের সদস্য জাহাঙ্গীর আলম, জান্নাত আরা তালুকদার, মো. আলাউদ্দীন, আসাদ উদ্দীন, গোলাম রব্বানী প্রমুখ। ভোর ছয়টা থেকে সকাল ১০টা পর্যন্ত এই উৎসব চলে। সিরাজগঞ্জ প্রতিনিধি|