ঘোল উৎসব
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার প্রত্যন্ত অঞ্চল সলপ গ্রামে হয়ে গেল ঐতিহাসিক ঘোল উৎসব। জেলা শহরের প্রভাতী সংঘের উদ্দ্যোগে সলপ রেল ষ্টেশনের উত্তর পাশে আয়োজিত এই উৎসব গতকাল শুক্রবার ভোর থেকে সকাল নয়টা পর্যন্ত চলে। উৎসব উপলক্ষে ১৫ মণ ঘোল তৈরি করা হয়। চিড়া, মুড়কি দিয়ে প্রায় শতাধিক লোকজনকে আপ্যায়ন করা হয়। অনেকে কয়েক কেজি করে ঘোল কিনে নিয়ে যান। সলপের রেল ষ্টেশনের উত্তর পাশে যুগ যুগ ধরে ঘোষ সমপ্রদায় ঘোল ব্যবসা করে আসছে। ঘোষ সমপ্রদায় দেশ থেকে চলে যাওয়ার পর রাঘববাড়িয়া গ্রামের সাদেক আলী খান এই ব্যবসা শুরু করেন। বংশ পরম্পরায় আব্দুল মান্নান, আব্দুল মালেক এই ঘোল ব্যবসা চালিয়ে যাচ্ছে। সেই সঙ্গে এটি বাংগালীর সংস্কৃতির ঐতিহ্য হওয়ায় প্রতিবছর এই দিনে ঘোল উৎসব হিসেবে উদযাপন করা হয়ে থাকে।ঘোল উৎসব কমিটির সভাপতি অধ্যক্ষ আব্দুল আজিজ সরকারের সভাপতিত্বে অনান্যের মধ্যে বক্তৃতা করেন মো. আলাউদ্দীন খান, জাহাঙ্গীর আলম রতন, গোলাম রব্বানী বাবু, আব্দুল হাই, ফেরদৌস আলম প্রমুখ। এর আগে তাঁরা শোভাযাত্রা বের করেন।