ঘোষণা ছাড়াই দক্ষিণ পশ্চিমাঞ্চলে পরিবহন ধর্মঘট শুরু, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব ঘোষণা ছাড়াই দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক সমিতির এক বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর রাত আটটা থেকেই বন্ধ হয়ে যায় ঢাকাসহ দূরপাল্লার সব বাস চলাচল। যার জন্যে চরম দুর্ভোগে পড়তে হয়েছে মানুষকে। বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম রেজা জানান, তাঁরা দীর্ঘদিন ধরে বেতন-ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু মালিকপক্ষ আশ্বস্ত করলেও তাঁরা কথা রাখেননি। এ জন্য যশোরে সংগঠন কার্যালয়ে তাৎক্ষণিক সভা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে পূর্ব ঘোষণা ছাড়াই পরিবহন ধর্মঘট ডাকায় চরম দুর্ভোগে পড়েছেন শত শত যাত্রী। রাত নয়টার দিকে শহরের মণিহার সংলগ্ন ও খাজুরা স্ট্যান্ডে গিয়ে দেখা দেখা গেছে, পরিবহন কাউন্টারে যাত্রীরা অপেক্ষা করছেন। তাঁরা ঢাকাসহ বিভিন্ন স্থানে যাওয়ার জন্য টিকিট কাটলেও গাড়ি না ছাড়ায় দুর্ভোগে পড়তে হয়েছে।