ঘোষণা পেঁয়াজের আমদানি করা হলো মোটরসাইকেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীন থেকে পেঁয়াজ ও বাঁধাকপি আমদানির ঘোষণা দিয়েছিলেন এক ব্যবসায়ী। তবে গতকাল বৃহস্পতিবার কনটেইনারটি খুলে পেঁয়াজ ও বাঁধাকপির পাশাপাশি পাওয়া গেছে নয়টি মোটরসাইকেল।
শুল্ক কর্মকর্তারা জানান, গত ফেব্রুয়ারিতে চট্টগ্রামের আমদানিকারক এস রহমান এন্টারপ্রাইজ এসব পণ্য আমদানি করে। কিন্তু আমদানিকারক নির্ধারিত ৩০ দিনের মধ্যে পণ্য খালাস না করায় নিয়মানুযায়ী শুল্ক কর্তৃপক্ষ নিলামে তোলার প্রক্রিয়া শুরু করে। গতকাল সকালে হিমায়িত কনটেইনার খোলার পর দেখা যায়, কনটেইনারটিতে বাঁধাকপি আছে মাত্র ৫১০ কেজি। ছিল ১০ টন সবুজ রঙের পেঁয়াজ। এ ছাড়া কনটেইনারে ছিল নয়টি মোটরসাইকেল।
কাস্টমসের নিলাম শাখার সহকারী কমিশনার এস এম শামীমুর রহমান প্রথম আলোকে বলেন, ‘পেঁয়াজ আমদানিতে কোনো শুল্ক নেই। এই সুযোগ কাজে লাগিয়ে আমদানিকারক ১০ টন সবুজ রঙের পেঁয়াজের সঙ্গে নয়টি বৈদ্যুতিক মোটরসাইকেল নিয়ে আসেন। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।’