ঘোষণার অতিরিক্ত ইট রপ্তানিকালে ট্রাক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে ঘোষণার অতিরিক্ত ইট ভারতে রপ্তানিকালে একটি ট্রাক আটক করেছে স্থানীয় টাস্কফোর্স। গত সোমবার সন্ধ্যায় বন্দরের গেট থেকে ইটবোঝাই ট্রাকটি আটক করা হয়।হিলি সিপি বিজিবি ক্যাম্প সূত্রে জানা গেছে, জয়পুরহাটের পাঁচবিবিব রপ্তানিকারক প্রতিষ্ঠান মেসার্স দাউদ ব্রিকস নামের প্রতিষ্ঠানটি বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্টস মেসার্স গ্রিন ভ্যালির মাধ্যমে পাঁচ হাজার ইট রপ্তানির ঘোষণা দিয়ে ভারতে সাত হাজার পিস ইট রপ্তানি করছিল। এ সময় হিলি সিপি বিজিবি ক্যাম্পের সদস্যরা ট্রাকটি বন্দরের গেটে আটক করে উপজেলা টাস্কফোর্সকে খবর দেন। পরে রাত আটটার দিকে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মফিজুল ইসলামের নেতৃত্বে টাস্কফোর্স ট্রাকটি আটক করে স্থানীয় কাস্টমসে জমা দেয়। এই ইটের আমদানিকারক প্রতিষ্ঠান ছিল ভারতের কলকাতার মেসার্স শিবাজি এন্টারপ্রাইজ।হিলি সিপি বিজিবি ক্যাম্পের সুবেদার মো. আজাহার উদ্দীন জানান, ওই রপ্তানিকারকের ভারতে পাঁচ হাজার ইট রপ্তানি করার অনুমতি ছিল। কিন্তু প্রতিষ্ঠানটি ঘোষণার আড়ালে অতিরিক্ত দুই হাজার ইট রপ্তানির নামে পাচার করছিল। বন্দরের কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।