ঘোষণার দুই যুগপেরিয়ে গেলেও জাতীয়করণ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘোষণার দুই যুগ পরও লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম উচ্চবিদ্যালয়টি জাতীয়করণ করা হয়নি। আমলাতান্ত্রিক জটিলতা ও সরকারি বিভিন্ন দপ্তরে ফাইল চালাচালি করার কারণে জাতীয়করণের বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলে আছে।ওই বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ দহগ্রাম-আঙ্গরপোতার মানুষের উন্নয়নের কথা চিন্তা করে বিদ্যালয়টিকে ১৯৮৮ সালে সরকারীকরণের ঘোষণা দেন। এরপর থেকে বিদ্যালয়টির সরকারীকরণ নিয়ে টালবাহানা চলছে।বিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১০ সালের ১০ মার্চ ভিডিও সম্মেলনের মাধ্যমে দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহলের বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি এই সময় উচ্চবিদ্যালয়টি জাতীয়করণের ঘোষণা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। এরপর প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন নাম সংশোধন করে এটি দহগ্রাম উচ্চবিদ্যালয় হিসেবে জাতীয়করণের সুপারিশ করেন। পরে শিক্ষা মন্ত্রণালয় থেকে নাম সংশোধনের জন্য একটি সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়। এর ধারাবাহিকতায় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে শিক্ষা উপসচিব (মাধ্যমিক) সামসুল হক সরেজমিনে বিদ্যালয়টি পরিদর্শন করেন। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তবিবুর রহমান জানান, প্রতিমন্ত্রীর সুপারিশপত্র নিয়ে মন্ত্রণালয়ে কাজ চলছে।