ঘোষিত তফসিলেই ঝালকাঠিতে নির্বাচন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেছেন, ঘোষিত তফসিল অনুযায়ী ঝালকাঠি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন স্থগিতের গুজবে কান না দেওয়ার জন্য তিনি সব সম্ভাব্য প্রার্থী ও ভোটারদের প্রতি অনুরোধ জানান। গতকাল শনিবার সকাল সাড়ে নয়টায় ঝালকাঠি সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। একই সঙ্গে মনোনয়নপত্র দেওয়ার জন্য তিনি জেলা নির্বাচন কর্মকর্তাকে নির্দেশ দেন।ঝালকাঠি পৌরসভার বর্তমান মেয়র আবদুল হালিম গাজীর আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ঝালকাঠি পৌরসভা নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেছেন—এ খবর ছড়িয়ে পড়লে ঝালকাঠিতে সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থী এবং তাঁদের সমর্থকেরা ৯ ডিসেম্বর শহরে বিক্ষোভ সমাবেশ করে।