গত শনিবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা জাতীয় পার্টির সমেঞ্চলন হয়। এতে দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। সমেঞ্চলনে কাজী মামুনুর রশীদকে সভাপতি ও মোসলেম উদ্দিন মৃধাকে সাধারণ সম্পাদক করে উপজেলা কমিটি ঘোষণা করা হয়। তবে এক পক্ষ এ কমিটিকে প্রত্যাখ্যান করেছে। দলীয় সূত্র জানায়, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে সকাল ১০টায় উপজেলা জাতীয় পার্টির সমেঞ্চলন আহ্বান করা হয়। কিন্তু মোবারক হোসেনের নেতৃত্বাধীন পক্ষ স্বেচ্ছাসেবক পার্টির নাম দিয়ে ওই স্থানে একই সময়ে ও তারিখে আরেকটি কর্মিসভা আহ্বান করে। এ নিয়ে উত্তেজনা দেখা দিলে প্রশাসনের নির্দেশে ওই স্থানে কাউকেই সভা করতে না দিয়ে সভাস্থলে সকাল থেকে পুলিশ মোতায়েন করা হয়। পরে কাজী মামনুর রশীদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির অংশটি পৌর এলাকার নারায়ণপুরে গিয়ে শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় মাঠে সমেঞ্চলন করে। সেখানে দুপক্ষের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। সমেঞ্চলনে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জিয়াউল হক মৃধা। সেখানে পুলিশের উপস্থিতিতে সংক্ষিপ্ত সমেঞ্চলন শেষে নতুন কমিটি ঘোষণা করেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শফিকুর রহমান। উপজেলা জাতীয় পার্টির একাংশের নেতা মোবারক হোসেন বলেন, ‘এই কমিটি আমরা মানি না। জাতীয় পার্টির ৯০ শতাংশ নেতা-কর্মীই আমার সঙ্গে রয়েছে। তাই আমি নতুন করে সমেঞ্চলনের দাবি জানাই।’এ বিষয়ে জাতীয় পার্টির অপর অংশের নেতা নবগঠিত কমিটির সভাপতি কাজী মামনুর রশীদের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়।