প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গোপালগঞ্জে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। করপাড়া ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান বেগ এ প্রতিযোগিতার আয়োজন করেন। গত মঙ্গলবার বিকেলে বলাকইড় ও খেলরা বিলের প্রায় দুই কিলোমিটার এলাকায় এ দৌড় প্রতিযোগিতায় পাঁচটি ঘোড়া অংশ নেয়। এ প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিরুন্নাহার বেগম। প্রতিযোগিতা শেষে প্রথম পুরস্কার ২১ ইঞ্চি টেলিভিশন পায় জিয়াউল ইসলামের ঘোড়া এবং দ্বিতীয় পুরস্কার ১৪ ইঞ্চি টেলিভিশন জেতেন বাদল হাওলাদারের ঘোড়া।