প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুর উপজেলার রণবীরবালা গ্রামে গত শুক্রবার বিকেলে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে বগুড়া, সিরাজগঞ্জ ও পাবনা জেলার ৩০টি ঘোড়া অংশ নেয়। স্থানীয় যুবসমাজ এর আয়োজন করে। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করেন উপজেলার গাড়িদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দবির উদ্দিন। প্রতিযোগিতায় প্রথম ‘ডায়মন্ড’ ঘোড়ার মালিককে ২০ হাজার টাকা, দ্বিতীয় ‘লালন শাহ্’ ঘোড়ার মালিককে ১০ হাজার এবং তৃতীয় ‘রকেট’ ঘোড়ার মালিককে ৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়।