ঘোড়দৌড় প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড়ের বোদা উপজেলায় গত শুক্রবার বিকেলে ঘোড়দৌড় প্রতিযোগিতা হয়েছে। গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখার লক্ষ্যে সাকোয়া ইউনিয়নের বেংহারী কার্জিপাড়া এলাকায় এর আয়োজন করা হয়।
ঘোড়দৌড় প্রতিযোগিতায় ৩০ জন ঘোড়-সওয়ার অংশ নেন। হাজার হাজার দর্শক খেলা উপভোগ করেন। বড় মাঠ না থাকায় অংশগ্রহণকারীদের তিনটি দলে ভাগ করে প্রতিযোগিতা হয়। পরে ওই তিন দল থেকে নয়জনকে নিয়ে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বোদা উপজেলার ইসলামপুর গ্রামের মকছেদ আলী প্রথম হন। এ ছাড়া আলীম বাজার গ্রামের আবু সালেক দ্বিতীয়, ঠাকুরগাঁও সদর উপজেলার মুন্সিরহাট গ্রামের রফিকুল ইসলাম তৃতীয় হন।
প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারীকে টেলিভিশন, দ্বিতীয় স্থান অধিকারীকে বাইসাইকেল এবং তৃতীয় স্থান অধিকারীকে মোবাইল ফোন পুরস্কার দেওয়া হয়।