ঘোড়দৌড় প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজারে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে মৌলভীবাজার স্টেডিয়ামে এ প্রতিযোগিতার আয়োজন করে মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থা। এতে মৌলভীবাজার, সুনামগঞ্জ, সিলেট ও হবিগঞ্জ জেলার ১২টি ঘোড়া অংশ নেয়। এতে মৌলভীবাজার সদর উপজেলার জিতু মিয়ার ঘোড়া জালালি প্রথম, সুনামগঞ্জের জগন্নাথপুরের কাজল মিয়ার ঘোড়া মণিরাজ দ্বিতীয় এবং জগন্নাথপুরের জাবেদ আহমদের ঘোড়া রণজিৎ তৃতীয় হয়েছে। বিজয়ী ঘোড়ার মালিকদের হাতে পুরস্কার তুলে দেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম ও পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল। এ সময় জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।