ঘোড়াঘাটে বাসে ডাকাতির সময় পুলিশের গুলিতে এক ডাকাত নিহত
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নিতাই সাহা মোড়ে রোববার রাতে একটি যাত্রীবাহী বাসে ডাকাতির চেষ্টাকালে পুলিশের গুলিতে একজন নিহত হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।পুলিশ জানায়, হানিফ পরিবহনের একটি বাস রাত ১০টার দিকে দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। বাসটিকে নিরাপদে গোবিন্দগঞ্জ পর্যন্ত পৌঁছে দিতে কোতোয়ালি থানার নায়েক রফিকুল ও কনস্টেবল মিজানুর দিনাজপুর থেকে বাসে ওঠেন। রাত ১২টার দিকে বাসটি দিনাজপুর-ঢাকা মহাসড়কের ঘোড়াঘাটের নিতাই সাহা মোড়ে পৌঁছালে ডাকাতেরা গাছের গুঁড়ি ফেলে বাসটি থামাতে বাধ্য করে। বাসটি থামানোর পর পরই ২০ থেকে ২৫ জনের একটি ডাকাত দল বাসের জানালার কাঁচ ভাঙতে শুরু করে। তন যাত্রীরা ভয়ে চেঁচামেচি শুরু করে। এ সময় বাসের ভেতরে থাকা দুই পুলিশ ডাকাতদের লক্ষ করে দুটি গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই এক ডাকাত নিহত হয়। এরপর ডাকাত দলের অন্যরা পালিয়ে যায়। বর পেয়ে ঘোড়াঘাট থানা থেকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পাহারা দিয়ে বাসটি গোবিন্দগঞ্জ-ঢাকা মহসড়কে পৌঁছে দিয়ে আসে।দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. সুজায়েত ইসলাম জানান, হানিফ পরিবহনের বাসটি আটকানোর আগে ডাকাতেরা ওই স্থানে একটি প্রাইভেট কার, একটি মাইক্রোবাস, একটি ট্যাংক লরি ও একটি কাঠবোঝাই ট্রাকে ডাকাতি করে। গাড়িগুলোর যাত্রীদের কাছ থেকে ডাকাতেরা নয়টি মোবাইল ফোনসেট এবং নগদ ৫৯ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে জানা গেছে।সুজায়েত ইসলাম জানান, ঝুঁকি নিয়ে বাসের যাত্রীদের রক্ষার পুরস্কার হিসেবে নায়েক রফিকুল ও কনস্টেবল মিজানুরকে ৫০ হাজার টাকা করে দেওয়া হবে পুলিশের পক্ষ থেকে।হানিফ পরিবহনের বাসটির চালক গোলাম রব্বানী ডাকাতির অভিযোগে ঘোড়াঘাট থানায় মামলা করেছেন। এ ছাড়া এক ডাকাতের মৃত্যুর ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে।