ঘোড়াঘাটে সোনার নৌকায় সাংসদকে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর-৬ (বিরামপুর-নবাবগঞ্জ-হাকিমপুর-ঘোড়াঘাট) আসনের নবনির্বাচিত সাংসদ শিবলী সাদিককে গতকাল শনিবার বিকেলে ঘোড়াঘাটের রানীগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সংবর্ধনায় সাংসদকে একটি সোনার নৌকা উপহার দেওয়া হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জল হোসেন প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শিবলী সাদিক।
সংবর্ধনায় আরও বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শুভ রহমান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজী মাকসুদুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আবদুর রাফে খন্দকার, হাকিমপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আখতার হোসেন মুন্সি, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বুলাকিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক হুমায়ুন কবির।
সংবর্ধনার আগে শিবলী সাদিক নির্বাচনী সহিংসতায় আহত কৃষ্ণরামপুর গ্রামের জয়নাল আবেদিন ও ভেলামারি গ্রামের শওকত আলীকে দেখতে তাঁদের বাড়িতে যান এবং তাঁদের অর্থসহায়তা করেন।