ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় দিনাজপুর-ঢাকা মহাসড়কে গতকাল বৃহস্পতিবার বিকেলে যাত্রীবাহী একটি বাস পেছন থেকে একটি ভটভটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভটভটির যাত্রীসহ চারজন মারা যান।নিহত ব্যক্তিরা হলেন: ভটভটির যাত্রী গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ভাদগাঁও গ্রামের সেলিম (২৫), খলিল উদ্দিন (৪০) ও তোতা মিঞা (৩৫) এবং পথচারী ঘোড়াঘাটের শ্যামপুর গ্রামের জহুরা বেগম (৪৫)।ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন জানান, পুলিশ বাসটিকে আটক করলেও এর চালক বা তাঁর সহকারীকে আটক করতে পারেনি।