ঘোড়াশাল ও পলাশ সার কারখানায় শ্রমিক বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল ও পলাশ সার কারখানার শ্রমিকরা পৃথকভাবে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে কারখানা দুইটির শ্রমিক-কর্মচারী ইউনিয়ন পরিষদের উদ্যোগে ৫ দফা দাবিতে তারা এ কর্মসূচি পালন করেন।সার কারখানা দু’টির শত শত শ্রমিক ও কর্মচারী গতকাল সকাল ৯টায় তাদের কাজে যোগদান না করে বিভিন্ন দাবি দাওয়ায় নিজ নিজ শ্রমিক ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে জড়ো হন। সেখান থেকে তারা ১ জুলাই ২০০৯ থেকে কার্যকর করার শর্তে ডিসেম্বর ২০১১ এর মধ্যে জাতীয় মজুরি স্কেল ঘোষণা ও বাস্তবায়ন, ইস্পাত প্রকৌশল সংস্থার ন্যায় বিসিআইসির বিভিন্ন কারখানায় কর্মরত এমও/এমটিদের পে-স্কেলে আত্মীকরন, নির্ভরশীলদের স্থায়ী নিয়োগ, সরকারি নীতিমালা অনুযায়ী টিএসপি ও ডিএপি কারখানায় ভর্তুকির টাকা প্রদান ও বিআইএসএফ আধুনিকায়ন-এই ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল কারখানার প্রধান প্রধান সড়ক ঘুরে প্রশাসনিক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে তারা সমাবেশ ও মানববন্ধন করেন।ঘোড়াশাল ইউরিয়া সার কারখাানার শ্রমিক-কর্মচারী ইউনিয়ন পরিষদের সভাপতি মো. শামসুল আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক মো. আবুল হোসেনসহ অন্য নেতারা। পলাশ সার কারখানার শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি হুমায়ুন কবীরের নেতৃত্বে বক্তব্য রাখেন, ইউনিয়নের সাধারন সম্পাদক ইসরাইল আলী মন্ডলসহ অন্য নেতৃবৃন্দ। সমাবেশে আগামী ১৫ জানুয়ারির মধ্যে ৫ দফা দাবি বাস্তবায়ন না করা হলে কর্মবিরতিসহ কারখানা অচল করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়।