ঘোড়াশাল তাপবিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীর ঘোড়াশাল তাপবিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে ২ নম্বর ইউনিটের সংস্কারকাজ করার সময় একটি সার্কিট ব্রেকারে ফ্ল্যাশিং হয়ে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অগ্নিদগ্ধ হয়ে পাঁচজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অগ্নিদগ্ধ ব্যক্তিরা হলেন: ফোরম্যান আবদুল আহাদ মিয়া, ইলেকট্রিশিয়ান মো. রাজা মিয়া, মো. সালাহ উদ্দিন, মো. আমিনুল ইসলাম ও আল-আমিন মিয়া।ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রের প্রশাসন বিভাগ সূত্রে জানা যায়, ঘোড়াশাল তাপবিদ্যুৎকেন্দ্র দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ২০১০ সালের এপ্রিল থেকে ৫৫ মেগাওয়াট ক্ষমতার ২ নম্বর এবং একই বছরের ১৮ জুলাই টারবাইন জেনারেটরে আগুন লেগে বন্ধ হয়ে গেছে ২১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৬ নম্বর ইউনিটটি।