ঘড়িয়াল অবমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পদ্মা নদীতে গত শুক্রবার বিকেলে জেলেদের জালে ধরা পড়ে একটি ঘড়িয়াল। ২০ ঘণ্টা পর বন বিভাগের মাধ্যমে সেটিকে পদ্মা নদীতে অবমুক্ত করা হয়েছে। ফরিদপুর বন বিভাগের কর্মকর্তা নির্মল কুমার দত্ত বলেন, পাঁচ ফুট লম্বা এবং দেড় ফুট প্রস্থের আনুমানিক ১৫ কেজি ওজনের ঘড়িয়ালটি গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে পদ্মা নদীতে অবমুক্ত করা হয়।