ঘড়িয়াল রক্ষায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিলুপ্তির কবল থেকে রক্ষায় বিপন্নপ্রায় প্রজাতির দুটি ঘড়িয়ালকে একত্র করা হয়েছে। ঘড়িয়াল দুটির মধ্যে নারীটির বয়স ৩৬ আর পুরুষটির বয়স ৪০ বছর। একসময় মাছভোজী এই প্রজাতির কুমির ভারতীয় উপমহাদেশের নদীতে অনেক দেখা যেত। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার্সের বাংলাদেশ ঘড়িয়াল প্রকল্পের প্রধান সারওয়ার আলম বলেন, ‘বিপন্নপ্রায় ঘড়িয়ালকে বিলুপ্তির হাত থেকে বাঁচাতে এটাই আমাদের শেষ আশা। এই উদ্যোগ থেকে কিছু ফল পাওয়ার আশায় আছি আমরা, যদিও আশঙ্কা রয়েছে প্রাপ্তবয়স্ক এই ঘড়িয়ালগুলো হয়তো সঙ্গীর সঙ্গে মিলিত হওয়ার তাড়না হারিয়ে ফেলেছে।’ ডেইলি মেইল