প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের চ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল গতকাল রোববার সন্ধ্যায় প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করেন।
ভর্তি-ইচ্ছুক সাত হাজার ২৯২ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২২৬ জন। সঠিকভাবে প্রয়োজনীয় তথ্য পূরণ না করায় দুটি খাতা বাতিল করা হয়েছে। পাসের হার ৩ দশমিক ১০ শতাংশ। পরীক্ষার বিস্তারিত ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (admission.eis.du.ac.bd) জানা যাবে। ১৩ সেপ্টেম্বর এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।