চ ট্ট গ্রা মে আ জ
খেলাঘর: বেপরোয়া গাড়িচালকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে মানববন্ধন, বিকেল সাড়ে চারটায়, চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে।
চট্টগ্রাম মর্নিং ফিটনেস জোন: চট্টগ্রাম সোনালী অতীত ক্লাব ও ভারতের মালদা সোনালী অতীত ক্লাবের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ, বেলা তিনটায়, হালিশহর শারীরিক শিক্ষা মাঠ।
স্পর্শ: সত্যসাহা মিউজিক একাডেমি গঠন উপলক্ষে মতবিনিময় সভা, বিকেল পাঁচটায়, ফতেয়াবাদ কলেজ মিলনায়তনে।
চট্টগ্রাম মেট্রোপলিটন রিহ্যাবিলিটেশন অ্যাসোসিয়েশন: কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বিকেল পাঁচটায়, নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয় মিলনায়তনে।
অ্যাডভেঞ্চার ক্লাব অব চিটাগং: দুই দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন, বেলা তিনটায়, চট্টগ্রাম শিল্পকলা একাডেমী।
হাটখোলা: আদিবাসী খাদ্যোৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বেলা তিনটায়, সার্সন রোডে সংগঠনের কার্যালয়ে।