চ ট্ট গ্রা মে আ জ
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসন: ‘নারীর অগ্রযাত্রা, ধর্মীয় মূল্যবোধ ও আচার অনুষ্ঠান পালনের ক্ষেত্রে বাধা নয়, বরং পরিপূরক’ এ প্রতিপাদ্য বিষয়ের আলোকে মানববন্ধন, সকাল ১০টায়, প্রবর্তক মোড় এলাকায়।
মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ: মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিজয় মেলা পরিষদের মহাসচিব প্রয়াত কাজী ইনামুল দানুর স্মরণসভা, বিকেল সাড়ে তিনটায়, এম এ আজিজ স্টেডিয়ামে পরিষদের কার্যালয়ে।
সেভ দ্য চিলড্রেন: সিটি করপোরেশন এলাকা বাস্তবায়নের লক্ষ্যে জাগরণ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠান, সকাল ১০টায়, নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগ: তিন দিনব্যাপী নাট্যোৎসবের শেষ দিনের কর্মসূচিতে রয়েছে সন্ধ্যা ছয়টায় শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে স্মৃতিচারণা, সাড়ে সাতটায় মিলনায়তনে নাটক এবং রাত নয়টায় বাউলসংগীত।