চ ট্ট গ্রা মে আ জ
চট্টগ্রাম সিটি করপোরেশন: একুশে পদক ও সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠান। মুসলিম হল ইনস্টিটিউট হল প্রাঙ্গণে। বিকেল সাড়ে চারটায়।
থিয়েটার স্টুডিও ও তির্যক নাট্যদল: থিয়েটার প্রশিক্ষণ কোর্স দ্বিতীয় ব্যাচের সমাপনী অনুষ্ঠান এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা অবলম্বনে দেবতার গ্রাস নাটকের পাঁচটি প্রদর্শনী। টিআইসির লেকচার থিয়েটার মিলনায়তনে, বেলা ১১টা থেকে।
শ্রুতি অঙ্গন বাংলাদেশ: প্রথম বর্ষপূর্তি উপলক্ষে উচ্চাঙ্গ ও নজরুল সংগীতানুষ্ঠান। এ কে খান স্মৃতি মিলনায়তন, ফুলকি, নন্দনকানন। সন্ধ্যা ছয়টা।
জেলা প্রশাসন: মহান শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শিল্পকলা একাডেমীর মুক্তমঞ্চ। সন্ধ্যা ছয়টা।
চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র: ‘আমার ভাষার ছবি’ শীর্ষক দুই দিনব্যাপী অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠান। চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে। বেলা সাড়ে ১১টায়।
ডেলিবারেট বাংলাদেশ: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন, রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা। কুসুম কুমারী বালিকা উচ্চবিদ্যালয়ে। দুপুর ২টায়।