চঁাদা না পেয়ে সন্ত্রাসীদের হামলা, আহত ৮
গাজীপুরের টঙ্গীর পাগাড় পাঠানপাড়া এলাকায় গতকাল মঙ্গলবার পঁাচ লাখ টাকা চঁাদা চেয়ে না পেয়ে সন্ত্রাসীরা একটি নির্মাণাধীন বাড়িতে হামলা চালিয়েছে। পিটিয়ে আহত করা হয়েছে মালিক ও তঁার ছেলেসহ আটজনকে।আহত বাপ্পী লস্কর প্রথম আলোকে বলেন, চার বছর আগে তঁার বাবা পাগাড় মেৌজায় সাড়ে নয় কাঠা জমি কেনেন। এরপর ওই এলাকার জালাল পাঠান তঁাদের কাছে পঁাচ লাখ টাকা চঁাদা দাবি করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, আবদুস সালাম লস্কর গতকাল সকালে বাড়ির নির্মাণকাজ শুরু করলে জালাল পাঠান, আলমগীর ও গাজীর নেতৃত্বে ১০-১২ জন সন্ত্রাসী লাঠিসঁোটা ও রড নিয়ে সেখানে গিয়ে লোকজনকে মারধর শুরু করে। একপর্যায়ে নির্মাণাধীন দেয়াল ভেঙে ফেলা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, হামলা ও চঁাদা দাবির ঘটনায় আহত বাপ্পী লস্কর একটি মামলা করেছেন।