চউকের এক কর্মচারীর বদলির আদেশ স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) তৃতীয় শ্রেণীর কর্মচারী হাবিবুর রহমানের বদলির আদেশ স্থগিত করেছেন শ্রম আদালত। গতকাল বৃহস্পতিবার আদালত গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব এবং চউকের চেয়ারম্যানকে নোটিশের আদেশ দিয়ে বলেন, মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বদলির আদেশ স্থগিত থাকবে। আদালত আগামী ৯ মার্চ মামলার শুনানির দিন ধার্য করেছেন।গত ১৬ জানুয়ারি চউকের চেয়ারম্যান মো. আবদুচ ছালাম সাঁটলিপিকার (টাইপিস্ট) হাবিবুর রহমানকে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষে (রাউক) বদলি করেন। ১৭ জানুয়ারি তাঁকে চউক থেকে অবমুক্ত করার আদেশ দেওয়া হয়। ৩১ জানুয়ারি হাবিবুর রহমান চট্টগ্রাম শ্রম আদালতে মামলা করেন।