চউকের নির্মাণাধীন ভবনের সিঁড়িতে ধস, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) নির্মাণাধীন একটি বহুতল ভবনের ছাদ ঢালাইয়ের সময় সেটির সিঁড়ি ধসে অন্তত পাঁচ শ্রমিক আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার সময় এ ঘটনা ঘটে। আহত শ্রমিকদের নাম জানা যায়নি।ভবনটির নির্মাণপ্রতিষ্ঠান হাওলাদার এন্টারপ্রাইজের ব্যবস্থাপক (প্রশাসন) ইন্দ্রজিৎ আচার্য প্রথম আলোকে বলেন, ‘সিঁড়ির নিচে বাঁশের যে ঠেস দেওয়া হয়েছিল, সেগুলোর ভারসাম্য নষ্ট হয়ে যাওয়ায় সিঁড়ির ঢালাই ধসে পড়ে। বৃষ্টিপাতের কারণে এটা হতে পারে, আবার কারও কারসাজিও হতে পারে। তবে এ নিয়ে আমরা কাউকে দোষারোপ করছি না।’জানা যায়, সিঁড়িটির দৈর্ঘ্য ৩৬ ফুট, প্রস্থ ২২ ফুট। এখানে নয় ইঞ্চি পুরো ঢালাইয়ের কাজ চলছে। গতকাল সকাল থেকে এ সিঁড়ি ও ভবনের দ্বিতীয় তলার ঢালাইয়ের কাজ শুরু হয়। রাত নয়টায় এ প্রতিবেদন লেখার সময়ও ঢালাই কাজ চলছিল। তবে গতকাল রাতে ধসে পড়া সিঁড়ির মিশ্রণ সরিয়ে নেওয়ার কাজ করতে দেখা যায়।চউকের প্রধান প্রকৌশলী ইকবাল হোসেন মজুমদার বলেন, পুরো ভবনের ছাদের ঢালাইকাজে কোনো সমস্যা হয়নি। সিঁড়ির ঢালাই ধসে পড়েছে। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।