চকবাজারে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চকবাজারের ছোট কাটরায় প্রসাধনসামগ্রী তৈরির কারখানায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের সময় কারখানাটি বন্ধ থাকায় কেউ হতাহত হননি। ফায়ার সার্ভিসের পরিদর্শক মাহমুদুল হক বলেন, ছোট কাটরার ১১/৬ নম্বর বাড়ির ছাদে সেমিপাকা দুটি ঘরে প্রসাধনসামগ্রী তৈরির কারখানা ছিল। কারখানায় সন্ধ্যা ছয়টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় এক লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হয় বলে তিনি জানিয়েছেন। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম অর রশীদ তালুকদার বলেন, আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।