চকবাজারে জানালা দিয়ে পড়ে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর চকবাজার এলাকার একটি বাড়ির তৃতীয় তলার জানালা দিয়ে পড়ে সাড়ে তিন বছরের এক শিশু মারা গেছে। শিশুটির নাম আবির। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে চকবাজারের ৮৮ নম্বর ইসলামবাগের ওই বাড়িতে এ ঘটনা ঘটে। দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর চিকিৎসকেরা আবিরকে মৃত ঘোষণা করেন। 

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, আবিরের বাবা রুবেল সরদার চকবাজারের একটি প্লাস্টিক কারাখানার কর্মচারী। ইসলামবাগের একটি বাড়িতে তৃতীয় তলায় টিনশেডের কক্ষে তিনি সপরিবারের বাস করেন। আজ সকালে আবিরের মা আয়েশা বিবি নিচতলায় রান্না করছিলেন। এ সময় তৃতীয় তলার জানালা ​দিয়ে তাঁর ছেলে সামনের রাস্তায় পড়ে যায়। এলাকাবাসীর সহযোগিতায় আয়েশা বিবি আবিরকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন।