প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চকবাজারের কেল্লার মোড়ে প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ তিনজনের মধ্যে দুজন গতকাল শনিবার মারা গেছেন। তাঁরা হলেন আবদুল মজিদ (২৫) ও আবদুল বাতেন (২৭)। চিকিৎসাধীন হুমায়ুনের (১৭) অবস্থাও আশঙ্কাজনক। গত শুক্রবার বেলা দেড়টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এতে তিনজন মারাত্মক দগ্ধ হয়। দ্রুত তাঁদের ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তাঁদের শ্বাসনালি পুড়ে গিয়েছিল। এ ছাড়া হুমায়ুনের শরীরের ৫২ শতাংশ, মজিদের ৪৬ শতাংশ ও বাতেনের আনুমানিক ৬০ থেকে ৭০ শতাংশ দগ্ধ হয়েছিল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া দগ্ধ দুজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।