চকবাজারে প্লাস্টিক কারখানায় আগুন, তিনজন দগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চকবাজারের কেল্লার মোড় এলাকার একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজন দগ্ধ হয়েছেন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। তাঁরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
গতকাল শুক্রবার বলা দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বেলা দুইটার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। দগ্ধ ব্যক্তিরা হলেন হুমায়ুন (১৭), আবদুল মজিদ (২৫) ও আবদুল বাতেন (২৭)।
বার্ন ইউনিটের চিকিৎসক উম্মে সালমা সাংবাদিকদের বলেন, দগ্ধ তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের শ্বাসনালি পুড়ে গেছে। হুমায়ুনের শরীরের ৫২ শতাংশ, মজিদের ৪৬ শতাংশ ও বাতেনের আনুমানিক ৬০-৭০ শতাংশ পুড়ে গেছে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম অর রশীদ তালুকদার প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে শর্টসার্কিট থেকে কারখানাটিতে আগুন লেগেছে। কারখানার দুটি টিনের ছাউনির ঘর পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মাহমুদুল হক বলেন, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।